এবারের নির্বাচনে প্রার্থীরা সবাই নৌকার সমর্থক: সমমনা জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৫২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৫২

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশে নির্বাচনের নামে নাটক চলছে। আর এই নাটক মঞ্চস্থের পরিচালক সিইসি। তিনি বলেন, ‘নির্বাচনে প্রধান প্রার্থী নৌকার, দ্বিতীয় প্রার্থী নৌকার সমর্থক, স্বতন্ত্র ও তৃতীয় প্রার্থী সরকারের উচ্ছ্বিষ্টভোগী। আর এই নাটকের জন্য রাষ্ট্রের টাকা অপচয় করা হচ্ছে।’

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিলের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধের নবম দফার দ্বিতীয় দিনে রাজধানীর পল্টনে মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।

সোমবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন হয়ে বিজয়নগর মোড় ঘুরে আল রাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘আওয়ামী লীগ কখনোই জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। কোনও না কোনও ষড়যন্ত্রের মাধ্যমে এরা ক্ষমতায় এসে দেশে বাকশালী শাসন কায়েম করে। এরা কখনও স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না। বিপ্লবের মাধ্যমে এদের পতন হয়, এবারও চলমান আন্দোলনেই এদের পতন হবে, ইনশাআল্লাহ।’

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি