জনগণ মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার করবে: গণফোরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৫

গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, মানবাধিকার লঙ্ঘন করার জন্য আওয়ামী লীগ সরকারকে এ দেশের জনগণ ক্ষমা করবে না। অধিকার ফিরিয়ে এনে বিপ্লবী জনতা এ দেশের মাটিতে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার করবে।

রবিবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকার কর্তৃক বিরোধী মতের নেতাকর্মীদের ‘নিপীড়ন-নির্যাতন, মিথ্যা মামলা, জেল-জুলুম, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যা’র প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক দফা দাবি আদায়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

সুব্রত চৌধুরী বলেন, ‘বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে এই দখলদার ক্ষমতাসীন সরকার। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বলতে লজ্জা হয়, দেশের জনগণের মানবাধিকার ভূলুণ্ঠিত করছে শেখ হাসিনা সরকার। তার সরকার দেশের মানুষের পেটে লাথি মেরে মানবাধিকার লঙ্ঘন করছে।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাষানী। বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম