সর্বজনীন মানবাধিকার সনদের কোনও নীতিই সরকার মানছে না: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৩, ২০:৫৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ২০:৫৯

জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার সনদে স্বাক্ষর করলেও এই সনদের কোনও নীতিই বাংলাদেশের বর্তমান অবৈধ স্বৈরাচারী সরকার মানছে না বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রবিবার (১০ ডিসেম্বর) রাজধানীর বিজয় নগরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন, সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনকারী সরকারের পদত্যাগের দাবিতে ‘কালো পতাকা হাতে প্রতিবাদ ও প্রতীকী অনশন কর্মসূচি’ পালনকালে এ অভিযোগ করেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এবি পার্টির নেতারা বলেন, মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায়ের ২৬-৪৭-‘ক’ নম্বর অনুচ্ছেদে সুস্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও সংবিধান অমান্য করে আওয়ামী লীগ সরকার মত প্রকাশের স্বাধীনতা হরণ, সভা-সমাবেশে বাধাসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

তারা বলেন, দেশের মানুষ আজ  ভোট দিতে পারে না। ব্যবসা করতে পারে না। আমরা আমাদের অধিকার চাই। আমরা নিজের ভোট নিজে দিতে চাই। আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন চাই।

এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ ও প্রতীকী অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন— অ্যাডভোকেট তাজুল ইসলাম, বিএম নাজমুল হক, পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু সরকারের
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী