জনগণ নয়, ক্ষমতাই আ. লীগের কাছে মুখ্য: সমমনা জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৪

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিরোধী রাজনৈতিক দল ও জনগণের মতামত উপেক্ষা করে একতরফা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবার বিতর্কিত করছে আওয়ামী লীগ সরকার। দেশ বা জনগণ নয়, ক্ষমতাই তাদের কাছে মুখ্য।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে দৈনিক বাংলা হয়ে মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে লিফলেট বিতরণ শেষ করেন জোটের নেতারা।

ফরহাদ বলেন, ‘বাংলাদেশ এমনিতেই গবিব রাষ্ট্র। এর মধ্যে বর্তমান স্বৈরশাসকের কারণে সারা পৃথিবী এ দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে না দিলে উন্নত বিশ্বগুলো অর্থনৈতিক স্যাংশনের হুমকি দিচ্ছে। কিন্তু সরকার কোনও পাত্তা দিচ্ছে না।’

লিফলেট বিতরণকালে আরও ছিলেন– এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, সাম্যবাদী দলের চেয়ারম্যান সৈয়দ কমরেড ডা. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হেলা আহমেদ, এনপিপি নেতা নজরুল ইসলাম, জাগপা নেতা আওলাদ হোসেন শিল্পীসহ জোটের নেতারা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
জামায়াত-এনসিপি জোট কি ভেঙে যাচ্ছে 
হরমুজ সচল রাখতে নতুন জোটের ডাক যুক্তরাষ্ট্রের, কারা থাকছে
১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান