ইসলামী ছাত্র খেলাফতের নতুন কমিটি

দেশ কঠিন সময় পার করছে: আবুল হাসনাত আমিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৬, ০০:৪০আপডেট : ০৪ মার্চ ২০১৬, ০০:৪০

বর্তমানে দেশ একটি কঠিন সময় পার করছে। আন্দোলনের মাধ্যমেই দেশকে এই কঠিন সময় থেকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত ইসলামী বাংলাদেশের আমির মাওলানা আবুল হাসনাত আমিনী। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের সম্মেলন
মাওলানা আবুল হাসনাত আমিনী বলেন, নেতা হয়ে শুধু বক্তব্য দলে হবে না, সব ছাত্রকে ইসলামী খেলাফতের পতাকার নিচে আনতে হবে। দেশের বড় বড় আলেমরা বিক্রি হয়ে গেলেও ইলসামী খেলাফতের ছাত্ররা কখনও বিক্রি হবে না।
সম্মেলনে ইসলামী ঐক্যজোটের ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, চারদিকে আদর্শের অবক্ষয় চলছে। নাস্তিকতাবাদী অপশক্তি ইসলামকে মুছে ফেলার চক্রান্ত করছে। ইসলামী আন্দোলন বন্ধ করার অপচেষ্টা করছে। পরিষ্কার করে বলছি, রক্তচক্ষু দেখিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না।
সম্মেলনে মো.খোরশেদ আলমকে সভাপতি ও আবুল হাসেমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী দুই বছরের জন্য ৮১ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির মাওলানা আবুল হাসানাত আমিনী।

আনছারুল হক ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ। সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান যুগ্ম-মহাসচিব আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা আব্দুল হাই ফারুকী, খেলাফতে ইসলামীর মহাসচিব মাওলানা ফজলুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব ও খেলাফতে ইসলামীর ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা ইয়াকুব গাজী প্রমুখ।

/সিএ/এএইচ/

/আপ-এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান