দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের মদতপুষ্ট লুটেরা সিন্ডিকেটকে দায়ী করে তাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সকল নাগরিককে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন— এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এতে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, কেন্দ্রীয় দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, যুব পার্টির সদস্যসচিব শাহাদাত উল্লাহ টুটুলসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।









