সমাজকে কবিতার মতো সুন্দর করে সাজাতে চাই: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৭

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি রাজনীতিকেও কবিতা মনে করি। কবিতাকে যেভাবে সুন্দর করে সাজাতে চাই, সেভাবে সাজাতে চাই সমাজকেও।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মাহমুদুর রহমান মান্নার কবিতার বই ‘মিথ্যা এখন অনিন্দ্য’র প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘কেউ যদি বলে, আপনি কবি নাকি রাজনীতিবিদ। আমি বলবো, রাজনীতিবিদ। কারণ আমি রাজনীতিকে কবিতা মনে করি। সমাজের মধ্যে শোষণ-বঞ্চনা-অত্যাচার-ভোটচুরিসহ যত অত্যাচার আছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করাকেও আমি কবিতা মনে করি।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী এখন মিউনিখে আছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি (শেখ হাসিনা) নাকি মিউনিখে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামাতে গিয়েছেন।’

তিনি বলেন, ‘যে যুদ্ধ থামাতে সি জিন পিং, পুতিন ও বাইডেনের মাথা ঘেমে যাচ্ছে সে যুদ্ধ নাকি আমাদের প্রধানমন্ত্রী থামাবেন। জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর যে বৈঠক হয়েছে, সেটা কোনও নিয়মিত বৈঠক না, সাইড লাইনের বৈঠক। এই বৈঠকের পরে জেলেনস্কি তার সামাজিক মাধ্যমে ছবিসহ খবর দিয়েছেন। কিন্তু সেখানে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে সেটা বলেনি। তাহলে মিথ্যা অনিন্দ্য না?’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘কবির কাজ হলো নতুন নতুন ভাষা তৈরি করা। কবি তার কবিতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরেন। কিন্তু আজ মানুষের বেদনা আমরা কবির ভাষায় আর দেখতে পাই না। যখন আমরা মানুষের দুঃখ, কষ্ট, বেদনা কবির ভাষায় দেখবো, তখনই কবি সত্যি সত্যি জাতিকে কল্পনা উপহার দিতে পারবেন। নতুন সংকল্প, নতুন প্রত্যয় উপহার দিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘নতুন কবি আসবে, নতুন সংগ্রাম গড়ে উঠবে। হয়তো সেখানে আবারও একটি স্লোগান এই সময়ের সবচেয়ে বড় কবিতা হয়ে উঠবে। সেই দিনেরই আমরা প্রত্যাশা করি।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ‘মান্না তার বইয়ের নাম দিয়েছেন মিথ্যা এখন অনিন্দ্য। মানে মিথ্যাই এখন সুন্দর। এটা খুবই সত্য কথা। কারণ মিথ্যা এখন সবখানে। মিথ্যা এখন ভোটে, গণভবনে, কোর্টে, ব্যাংকে সবখানে। বাংলাদেশ এখন বোবায় ধরা রাষ্ট্রে হয়ে গেছে। মানুষ বলতে চায় কিন্তু পারে না।’

মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে এ সময় আরও ছিলেন– কবি আব্দুল হাই সিকদার, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী