বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৪, ১৬:৪৬আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৬:৪৭

বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। সভার শুরুতে বেইলি রোডে আগুনের ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ এবং এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘কর্তৃত্ববাদী শাসনে ক্ষমতাকেন্দ্রীক রাজনীতি পুরোপুরি পচে গেছে। আদর্শহীন নীতিহীন ক্ষমতার রাজনীতি এখন এ দেশে দ্রুত সীমাহীন অর্থবিত্ত গড়ে তোলার বাহন। দেশে এখন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার অশুভ মেলবন্ধন দানবীয় শক্তিতে পরিণত হয়েছে। এ কারণে কেউই আর ক্ষমতা ছাড়তে চায় না।’

সভায় জাতীয় যুব কনভেনশনের দাবিনামা এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিপ্লবী যুব সংহতির সদস্যসচিব মীর রেজাউল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, অর্থনীতিবিদ দীপক কুমার কুন্ডু, সংগঠনের কেন্দ্রীয় নেতা স্বাধীন মিয়া, ফাহিম আহমেফ মিনহাজ, রতন গোস্বামী, শৈসব আহমেদ হ্রদয়, আবুল কালাম, জামাল সিকদার, নান্টু দাস, হাফিজুল ইসলাম রুবেল, দীপু দাস, মোহাম্মদ নাঈমউদ্দিন, রবিউল ইসলাম প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম