রিকশার ব্যাটারি আমদানিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সরকার: মান্না

বাংলা বিট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৪, ১৯:৫২আপডেট : ২০ মে ২০২৪, ১৯:৫২

ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত এবং বিক্ষোভকারী রিকশাচালকদের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জ এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘ব্যাটারিচালিত রিকশার যন্ত্রপাতি এবং ব্যাটারি আমদানি করার সময় সরকার নিশ্চুপ ছিল। আমদানিকারকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে সরকার গরিব রিকশাচালকের আয়ের পথ বন্ধ করে দিচ্ছে।’

সোমবার (২০ মে) দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের সই করা বিবৃতিতে এসব কথা বলেন মান্না।

তিনি বলেন, ‘সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করায় রিকশাচালকদের ওপরে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে। আন্দোলনরত গরিব অসহায় রিকশাচালকদের গ্রেফতার করেছে।’

গণতন্ত্র মঞ্চের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, ‘সরকার চাইলে ব্যাটারিচালিত রিকশা আধুনিকায়ন করতে পারে। যেটা বসুন্ধরা এলাকায় চলছে।’ ব্যাটারিচালিত রিকশাচালকদের তালিকা তৈরি করে তাদের আধুনিক অটোরিকশা চালানোর ব্যবস্থা করার দাবি জানান তিনি।

একইসঙ্গে অবিলম্বে গ্রেফতারকৃত রিকশাচালকদের মুক্তির দাবি জানান।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী