কোটা সংস্কারে কমিশন গঠনের দাবি জাসদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৪, ১৫:৫২আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৫:৫২

কোটা সংস্কারে অবিলম্বে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘কোটা বিষয়ে হাইকোর্টের সর্বশেষ রায়ের পর আর সিদ্ধান্তহীনতা, গড়িমসি, কালক্ষেপণ না করে কোটা পদ্ধতি সংস্কার করে যৌক্তিকীকরণের জন্য অবিলম্বে কমিশন গঠন করতে বে।’

শনিবার (১৩ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাসদ চত্বরে অনুষ্ঠিত এক প্রতিবাদ বিক্ষোভে জাসদ নেতা এসব কথা বলেন।

‘দুর্নীতি ও লুটপাটের রাঘব বোয়ালদের গ্রেফতার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিদ্যুতের ভুতুড়ে বিল বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জাসদ। সমাবেশ শেষে জাসদের নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা এলাকার সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষ, বাসাবাড়ি, হল-হোস্টেলে ফিরে গিয়ে কমিশনের রিপোর্ট প্রকাশ পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে শিরীন বলেন, ‘যেসব রাজনৈতিক অপশক্তি, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছাত্রছাত্রীদের আন্দোলনের মধ্যে তাদের ক্ষুদ্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পাগল হয়ে উঠেছে, তাদের বিষয়ে ছাত্রছাত্রীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।’

শিরীন আখতার বলেন, ‘বিদ্যুতের ভুতুড়ে বিল শুধু বিদুৎ বিভাগই নয়, পুরো সরকার-প্রশাসনের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে।’

জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সফি উদ্দিন মোল্লা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম