জামায়াত-শিবির নিষিদ্ধে ১৪ দলের সিদ্ধান্তকে স্বাগত জানালো গণজাগরণ মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৪, ১৮:৩৭আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৮:৩৭

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে ১৪ দল যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

মঙ্গলবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এই তথ্য জানান।

সংবাদ  বিজ্ঞপ্তিতে ডা. ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলাম এবং তাদের সন্ত্রাসী বাহিনী ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধে সোমবার (২৯ জুলাই) সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে ১৪ দলীয় জোট। গণমাধ্যম সূত্রে আমরা জেনেছি— সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রের প্রেক্ষিতে সরকার জামায়াত-শিবিরকে নিষিদ্ধের এই সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত- শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবির মধ্যে এটি ছিল অন্যতম। দীর্ঘ ১০ বছরের বেশি সময় পর এই দাবি মেনে নিয়ে উদ্যোগ গ্রহণ করাকে স্বাগত জানায় গণজাগরণ মঞ্চ।

তিনি বলেন, উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে ২০১৩ সালে যখন এই যুদ্ধাপরাধী সংগঠনটির নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন কমিশন, তখনই তাদের রাজনীতি নিষিদ্ধ করা হলে তা আরও কার্যকর হতো।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী