জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে: সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৪, ০৩:০৬ আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৩:০৬

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) জাতীয় স্থায়ী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) রাজধানীর মিরপুর-১ নম্বরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সভায় চলমান ছাত্র আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী বলেন, ‘দেশের জনগণ ও জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। শুরুতে সমাধান করলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো যেতো। জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। গণহারে গ্রেফতার বন্ধ করে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিতে হবে।’

‘ছাত্র-জনতার দাবি মেনে দুর্নীতিবাজ ও অপেশাদার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় আনুন। নির্বিচারে গুলি চালানো বন্ধ করুন’, বলেন বিএসপি চেয়ারম্যান।

তিনি বলেন, ‘বর্তমান সংকট নিরসনে রাষ্ট্রপতির অধীনে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আহ্বান করতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন বিএসপি মহাসচিব আব্দুল আজিজ সরকার, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, অতিরিক্ত মহাসচিব আবুল কালাম আজাদ, মো. মনির হোসেন, মো. আসলাম হোসাইন, মো. ইব্রাহিম মিয়া, শাহ আলম অভি এবং সীমা আক্তার প্রমুখ।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
জুলাই-নেতাদের যত বিভাজন, নেপথ্যে কী
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
সর্বশেষ খবর
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর