সবার আগে সংবিধান সংস্কার করতে হবে: ইমতিয়াজ আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৪, ১৯:৫৮আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৯:৫৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, ‘রাষ্ট্রপতিসাহাবুদ্দিন চুপ্পু সাহেব মিথ্যাচার করে নিজ পদে থাকার অধিকার হারিয়ে ফেলছেন। তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সংবিধানের দোহাই দিয়ে তাকে ক্ষমতায় রাখার কোনও সুযোগ জনগণ দিতে চায় না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য নিজেদের মতো করে সংবিধান তৈরি করেছে। প্রয়োজনে সবার আগে সংবিধান সংস্কার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কার করে চুপ্পুকে অপসারণ করতে হবে।’

শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে রাজধানীতে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, আওয়ামী লীগের ব্যাংক লুটেরার অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। মজুতদার, মুনাফাখোর ও সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে নিয়ে আসতে হবে। চাঁদাবাজ ও দখলদারদের শক্ত হাতে দমন করতে হবে।

মুহাম্মদ শহীদুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন আলতাফ হোসাইন প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি