পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করা হচ্ছে: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ১৮:৩৩আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৮:৩৩

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা বলেছেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার বিস্তার ঘটানো হচ্ছে, সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করা হচ্ছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনা কেন্দ্র করে চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মঞ্চের নেতারা।

বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিরও পাঁয়তারা রয়েছে। এইসব ঘটনাকে পুঁজি করে দুনিয়াব্যাপী বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের তকমা দেওয়ারও প্রচেষ্টা অব্যাহত আছে। তারা দেশের জনগণকে কোনও সাম্প্রদায়িক উসকানিতে জড়িয়ে না পড়ার আহ্বান জানান।

তারা ক্ষোভের সাথে বলেন, ভারতের সরকার ও তাদের এক শ্রেণির মিডিয়া গণঅভ্যুত্থানের পর তাদের বাংলাদেশবিরোধী বিদ্বেষমূলক তৎপরতা আরও জোরদার করেছে। নেতারা ধৈর্য, সহনশীলতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে পরিস্থিতি মোকাবিলা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দেশের চলমান অস্থিরতায় সরকারের দায়দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিদ্যমান সংকটের কেবল প্রশাসনিক সমাধান নেই, রাজনৈতিকভাবেই সংকটগুলোর সমাধান করতে হবে। তারা বলেন, তার জন্য রাজনৈতিক দলসহ দেশবাসীকে আস্থায় নিতে সরকারকে এগিয়ে আসতে হবে।

তারা বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকরী করে তুলতে বহু আয়োজন চলছে, যার সাথে যুক্ত রয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি ও নানা অশুভ চক্র। এসব বিবেচনায় রেখেই সরকারকে প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথনকশা ঘোষণা করতে হবে।

কেন্দ্রীয় নেতারা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার-এর বিরুদ্ধে উসকানিমূলক অপপ্রচার, সহিংস তৎপরতা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার সামিল। তারা বলেন, কোনও গণতান্ত্রিক রাষ্ট্র গণমাধ্যমের উপর হামলা বরদাস্ত করতে পারে না।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন কুমার।

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
দ্রুত আসন সমঝোতা চায় যুগপৎ-সঙ্গীরা, বিএনপির নতুন উদ্যোগ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উদ্ভুত সংকট সমাধানের দায়িত্ব সরকারকেই নিতে হবে: গণতন্ত্র মঞ্চ
গণতন্ত্র মঞ্চের প্রথম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি