ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৪, ২০:২৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ২১:৪১

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী সংগঠন ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মান্না বলেন, ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামে উগ্রবাদী সংগঠন বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলা করেছে তা বাংলাদেশের ওপর হামলা বলেই বিবেচনা করা যায়। সহকারী হাইকমিশনের ভেতরে হামলা, ভাঙচুর এবং বাংলাদেশের পতাকার অবমাননা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।

ভারত সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘নতুন বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি তারা শ্রদ্ধাশীল হবেন। প্রতিবেশী দেশের সাথে আমরা শত্রুতা চাই না। কিন্তু নিজেদের সার্বভৌমত্ব রক্ষায়, দেশের জনগণের অধিকার রক্ষায় আমরা কোনও ছাড় দেবো না।’

মান্না বলেন, ‘বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা প্রতিহত করতে না পারা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার জন্য ভারতকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।’

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি