নরেন্দ্র মোদির বক্তব্য প্রত্যাহার চায় সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৪, ২২:২৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:২৪

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স  মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের বিজয় দিবস নিয়ে সামাজিক গণমাধ্যমে প্রদত্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ভিত্তিহীন। আমরা সিপিবি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। 

বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার বক্তব্য প্রত্যাহার এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে তার প্রতিবাদ ভারত সরকারকে জানানোরও আহ্বান জানানো হয়। 

বিবৃতিতে সিপিবি বলেন, ‘১৬ই ডিসেম্বর ১৯৭১, মুক্তিযুদ্ধের মহান বিজয়ের দিবস। দেশের সাধারণ মানুষের অংশগ্রহণে এই যুদ্ধ জনযুদ্ধে রূপান্তরিত হয়েছিল। ২০০ বছরের ব্রিটিশবিরোধী সংগ্রাম ও ২৪ বছরের স্বৈরাচারী, অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক পাকিস্তানি শাসনের বিরুদ্ধে সংগ্রামের এক পর্যায়ে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এ বিজয় ছিনিয়ে আনা হয়েছে।’

‘এ বিজয় কারো দয়া দাক্ষিণ্যে প্রাপ্ত নয়, বরং আমাদের দেশের গণমানুষের গণযুদ্ধের বিজয়। মহান মুক্তিযুদ্ধে ভারতের মিত্র বাহিনী এই যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছিল, যা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। একইসঙ্গে তৎকালীন সোভিয়েত ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ যারা সহায়তা করেছিল, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।’ সিপিবির বিবৃতিতে উল্লেখ করা হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি