অগোছালোভাবে দেশ পরিচালনা করছে সরকার: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জানুয়ারি ২০২৫, ২০:৪২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:০৬

ইসলামী আন্দোলন আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর  বলেছেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশের যে নতুন পরিস্থিতি হয়েছে তার জন্য দেশের হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা দেখছি— তারা অগোছালোভাবে দেশ পরিচালনা করছে। এভাবে দেশ পরিচালনার সুযোগ নিয়ে অনেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছে, তা দেশের মানুষ কখনো মেনে নেবে না।’

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘বিগত সময়ে রাষ্ট্র পরিচালকরা কোনোভাবেই প্রমাণ করতে পারেনি— তারা দেশের উপকারের জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন। বরং ৫ আগস্ট যারা দেশ থেকে পালিয়েছে, তারা সরাসরি ভারতেরই সরকার ছিল বলে জনগণ মনে করে। তাদের সব কার্যক্রম ভারতের স্বার্থ রক্ষার জন্য করেছে। বিগত সরকার দেশের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল।’

দলটির মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকার অতীতের সরকারের ন্যায় অসম্মানিত না হয়ে স্বসম্মানে বিদায় নিতে পারেন— সে দিকে খেয়াল রাখবেন। আর জুলুম নির্যাতনের বিরুদ্ধে শ্রমিক ভাইয়েরা সব সময় সোচ্চার হবেন এই আহ্বান জানাচ্ছি।

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল খলিলুর রহমান ও জয়েন্ট সেক্রেটারি মুফতি মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— মহাসচিব  ইউনুছ আহমাদ, অন্যতম প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান।

এ সময় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা খলিলুর রহমানকে সভাপতি, মাওলানা সিদ্দিকুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মুফতি মোস্তফা কামালকে সহ-সভাপতি ও কেএম বিল্লাল হোসেনকে সেক্রেটারি জেনারেল করে নতুন কমিটি ঘোষণা করেন।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি