আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ‘ফ্যাসিবাদের দোসর’দের অপসারণের দাবি

ঢাবি প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪

ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ডেল্টা হেলথ কেয়ারের সামনে পুলিশের গুলিতে ইসমাঈল নিহতের ঘটনায় দায়ের করা ‘মিথ্যা মামলায়’ পাঁচ জনের নাম প্রত্যাহার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ‘ফ্যাসিবাদের দোসর’দের অপসারণের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি।

তিনি বলেন, ‘রিকশাচালক ইসমাঈল হত্যাকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলা করা হয়। ওই মামলায় যাদের সংশ্লিষ্টতা নেই, সেই পাঁচ জনের নাম রাষ্ট্রীয় উদ্যোগে প্রত্যাহার করতে হবে।’

তিনি বলেন, ‘ওই মামলায় যারা কোনোভাবে সংশ্লিষ্ট না এবং এজাহারেও যাদের নাম নাই, তাদের অজ্ঞাত আসামি করে ৩০২ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। এর কুশিলব হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর তানভীর হোসেন জোহা। তার বিরুদ্ধে শেখ হাসিনার আমলে তাকে সাহায্য করার বহু অভিযোগ আছে। অনতিবিলম্বে তানভীর হোসেন জোহাকে এই প্রসিকিউশন টিম থেকে পদত্যাগ করাতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুর ইসলাম সেলিম, ঢাবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক সাইদ হাসান ও সদস্য সচিব ফাতিমা তাসনিম ঝুমা।

/আরকে/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধসাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিল ৯ আগস্ট 
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি