‘শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৫, ২২:৪৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ২২:৪৬

বাংলাদেশের মানুষ রাজনীতিকে সুযোগ-সুবিধা পাওয়ার হাতিয়ার মনে করে। রাজনৈতিক নেতাদের দুর্নীতি-দুঃশাসন মানুষকে রাজনীতির প্রতি ঘৃণা তৈরিতে বাধ্য করেছে। কিন্তু দিন শেষে দেশটা রাজনীতিবিদরাই চালায়। তাই আমাদের রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা বদলাতে কাজ করতে হবে। আমার বাংলাদেশ পার্টি'র রাজনীতি মানেই সমস্যা সমাধানের রাজনীতি। আমরা আমাদের শ্রমিক বিভাগকে শ্রমিক পার্টিতে রূপান্তর করতে চাই। শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে আমাদের শ্রমিক রাজনীতি– বলেছেন এবি পার্টি'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার (২৫ জানুয়ারি) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র শ্রমিক বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এবি পার্টি'র শ্রম সম্পাদক শাহ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শ্রম সম্পাদক আজিজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টি'র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা যদি মানুষের সমস্যা সমাধান নিয়ে কথা বলি, সরকারের নিকট দাবি উত্থাপন করি এবং আন্দোলন করি তাহলে মানুষ আমাদের সাথে যুক্ত হবে। আজ নতুন অনেকে যোগদান করছেন। আশা করি, সবাই আমরা একসাথে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। ইনশাআল্লাহ, আমরা যদি সঠিকভাবে মানুষের জন্য কাজ করতে পারি তাহলে সবাই আমাদের সাথে যুক্ত হবে।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নতুন যোগদানকৃত সংগঠকদের স্বাগত জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি সব সময় অগ্রণী ভূমিকা রাখবে। কারণ শ্রমিকদের ঘাম আর শ্রমের উপরই একটি দেশের উন্নয়ন নির্ভর করে।

তিনি বাংলাদেশে শ্রম আইনের সঠিক প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে বলেন, শ্রম আদালত যদি শ্রমিকদের জন্য ন্যায্য ভূমিকা রাখে তাহলে বেতন-ভাতার জন্য এত আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হতো না।

আলোচনা সভা শেষে এবি শ্রমিক বিভাগে প্রায় শখানেক নতুন সদস্য যোগদান করেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি