বিভিন্নভাবে বিরোধী মতের মানুষের ওপর মব তৈরি করা হচ্ছে: ছাত্র ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেছেন, বিভিন্নভাবে বিরোধী মতের মানুষের ওপর মব তৈরি করা হচ্ছে। মবের মাধ্যমে কয়েকজনকে হত্যা করা হয়েছে, সেসব ঘটনার বিচার আমরা দেখিনি। এসব ক্ষেত্রে সরকার যথাযথ অবস্থান না নিয়ে মবকে উসকে দিচ্ছে।

শনিবার  (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মশাল মিছিল করে। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে সৈকত আরিফ বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে বিগত ফ্যাসিস্ট আমলে বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ড, জুলাই অভ্যুত্থানে গণহত্যার তদন্ত ও বিচারে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি।’

মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী, সাংগঠনিক সম্পাদক শুভ দেব, প্রচার সম্পাদক মহব্বত হোসেন মিলন, স্কুল বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক, ঢাকা নগরের সভাপতি আল-আমিন রহমানসহ অনান্যরা।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে ‘গলা কেটে’ হত্যা
ঢাবির ভর্তি পরীক্ষায় ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্রের পরিকল্পনা
সর্বশেষ খবর
বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো ছাত্রদল
বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো ছাত্রদল
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: চসিক মেয়র
চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: চসিক মেয়র
অপু পেলেন সোনার কলস, শাকিব পেলেন ঘড়ি—পূর্ণিমার জন্মদিনের উপহারে কী ছিল?
অপু পেলেন সোনার কলস, শাকিব পেলেন ঘড়ি—পূর্ণিমার জন্মদিনের উপহারে কী ছিল?
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান