সরকারকে বুদ্ধি ও বিবেকের সঙ্গে কাজ করা উচিত: ফয়জুল করীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৪

বুধবার (৫ ফেব্রুয়ারি) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বুদ্ধিবৃত্তিকের মাধ্যমে পরিস্থিতি কন্ট্রোল করতে হবে। তিনি বলেন, ‘এজন্য আমি মনে করি, সরকারের বুদ্ধি এবং বিবেকের সঙ্গে কাজ করা উচিত। কোনও অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করে কাজ করা উচিত হবে না।’

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

ফয়জুল করীম বলেন, ‘‘বিগত ফ্যাসিবাদ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ‘র’ এদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এদেশের সাধারণ মানুষ সব ষড়যন্ত্রের মোকাবিলা করবে। আমরা একটি শান্তির দেশ চাই। ’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘শক্ত হাতে দেশ পরিচালনা করেন। দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয়। শক্ত হাতে দেশ পরিচালনা না করলে এমন বিপদে পড়বেন, যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না এবং গোটা জাতিও রক্ষা পাবে না।’

তিনি আরও বলেন, ‘কোনও অবস্থাতেই যদি দুর্বলতা প্রকাশ করেন, তাহলে এই জাতি নিমজ্জিত হবে। আশা-আকাঙ্ক্ষা সবকিছু ভেসে যাবে। এই দুর্ভাগা জাতি আবারও দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। দেশকে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন। প্রশাসন কন্ট্রোল করতে না পারলে অবস্থা খুবই খারাপ হবে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না।’

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আল-আমিন সোহাগের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি