নাগরিক ঐক্যের নেতাকে মারধর, বিএনপির প্রতি নিন্দা গণতন্ত্র মঞ্চের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর বিএনপির অনুসারীদের হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান মঞ্চের নেতারা।

বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানি অনুসারি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভেকেট হাসনাত কাইয়ুম ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নাম উল্লেখ করা হয়।

বিবৃতিতে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের  নেতৃত্বে পৌর বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা যে হামলা চালায়, সে ঘটনার  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বিবৃতিতে বলা হয়, নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলার আহবায়ক শহীদুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক এনামুল হককে ছুড়িকাঘাত করা হয়। হামলায় আহত হন উপজেলা নাগরিক ঐক্যের আরও কয়েকজন নেতাকর্মী।

আহতদের মধ্যে শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।

বিবৃতিতে আরও বলা হয়,  ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে এই ধরনের হামলা অনাকাঙিক্ষত ও অনুভিপ্রেত। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির কর্মসূচিতে এই হামলা সভ্যতা ও মানবিক মূল্যবোধের চরম বিরোধী।

বিবৃতিতে বলা হয়, ত্রাস সৃষ্টিকারী এসব চিহ্নিত সন্ত্রাসীদের  সরকার যদি আইনের আওতায় না আনতে পারে, তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে।

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে চিহ্নিত এই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ