রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলনের মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১

রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ইসলামী আন্দোলন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমা নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে ‘রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখার’ দাবিতে এই কর্মসূচির আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা কমিটি। 

মিছিলের আগে বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, রাষ্ট্র সংস্কারের কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেই নির্বাচন ফলপ্রসূ হবে না। ফ্যাসিবাদমুক্ত দেশ গঠন করাও সম্ভব হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষা ছিল। কিন্তু জননিরাপত্তাহীনতায় দেশের মানুষ চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে। 

প্রিন্সিপাল মাদানী বলেন, তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জনের মাস হলো রমজান। রমজান মাস মুমিনের জন্য সুসংবাদ বয়ে আনে। কিন্তু দুঃখজনক বিষয় হলো রমজান আসলে মানুষের মধ্যে এক ধরনের হাহাকার, দুঃখ-কষ্টের সীমা থাকে না। পৃথিবীর দেশে দেশে রমজান আসলে নিত্যপণ্যের দাম কমিয়ে দেওয়া হয়। বাজার ব্যবস্থা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু ব্যতিক্রম হলো বাংলাদেশ। রোজা আসার সঙ্গে  সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হুহু করে বাড়িয়ে দেওয়া হয়। 

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা আরিফুল ইসলাম, হাজী আব্দুল আউয়াল মজুমদার, কেএম শরীয়াতুল্লাহ, আলহাজ শেখ আবু তাহের, শফিকুল ইসলাম, মাইনুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিরাট মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব, কদমফোয়ারা হয়ে পুরানা পল্টন মোড়ে এসে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং জননিরাপত্তা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী