পুলিশের মানসিকতা ও কাজের কোনও পরিবর্তন হয়নি: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৫, ১৫:৩৫আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৫:৩৫

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পুলিশের মানসিকতা ও কাজের কোনও পরিবর্তন হয়নি। তিনি বলেন,  পুলিশ এখনও ঘুষ খায়। তারা এখনও কোনও তদন্তে যায় না। থানায় মামলা নেয় না। দেশজুড়ে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। দেশজুড়ে ছিনতাই, দিনে-দুপুরে চলন্ত বাসের মধ্যে রেপ হয়। সরকার কোনোকিছু বন্ধ করতে পারেনি।    

শনিবার (১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত দেশের বিভিন্ন স্থানে জেএসডি ও নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, শিবগঞ্জে গত ৫৩ বছরের রাজনীতিতে সরাসরি হানাহানি কখনও হয়নি। সেখানে রাজনীতি হয়, নির্বাচন হয়, তারপরও সেখানে মানুষের মধ্যে পারিবারিক সামাজিক সম্পর্ক ভালো আছে। এই প্রথম এতবড় একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ২১ ফেব্রুয়ারির রাতে আগে বিএনপি গিয়ে শহীদ মিনারে ফুলের মালা দিয়েছে। তারপরে আমাদের দল নাগরিক ঐক্য দিয়েছে। মালা দিয়ে ফেরার পথে অতর্কিতভাবে সরাসরি আমাদের শিবগঞ্জের আহ্বায়কের বুকে ছুরি বসিয়ে দিয়েছে। এলোপাতাড়ি মারধর করা হয়েছে এবং আমাদের আরও অনেকে আহত হয়েছেন। পরের দিন আমাদের দলের পক্ষ থেকে মামলা করতে থানায় যাওয়া হয়েছে। তখন ওসি অপরাধী কয়েকজনের নাম কেটে দিয়ে মামলা করতে বলেছে। পুলিশ সেই মামলা নেয়নি।

শিবগঞ্জ উপজেলা বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, দূঃখজনকভাবে এর দু’দিন পর তারা (বিএনপি) একটা বাড়িতে হাত বোমা ছুড়লো, দুটো গুলি ছুড়লো। তারপরে আমাদের ১২ জন প্রধান সংগঠক নেতাদের নামে মামলা দেওয়া হয়েছে। ৫ মিনিটের ভেতরে পুলিশ সেই মামলা নিয়েছে। আগে ‘এ’ ক্ষমতায় ছিল, এখন মনে হয় ‘বি’ ক্ষমতায় বসেছে। প্রশাসন বিভিন্ন জায়গায় ‘বি’র কথা মতো চলে। একটা দলের কথামতো চলে। দখলদারিত্ব-চাঁদাবাজির কোনও শেষ নেই।

তিনি আরও বলেন, আমি তারেক রহমানকে ফোন করেছি। তিনি যত্নের সঙ্গে আমার কথা শুনেছেন। এরপরে উনি তার দলকে কী নির্দেশ দিয়েছেন জানি না। কিন্তু তাদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে, তারা এখন রাজনৈতিকভাবে শিষ্টাচার মেনে চলার চেষ্টা করবে। 

সরকারকে উদ্দেশ করে মান্না বলেন, নির্বাচন করবেন বলেছেন ডিসেম্বরের মধ্যে। পুলিশ কি আপনাদের কথা শুনবে, নাকি নিজস্ব কোনও দলের কথা শুনবে! পুলিশের মধ্যে কোনও সংস্কার করতে পেরেছেন? কোনও ব্যক্তির বিশেষ নির্দেশে পুলিশ চলবে, ইউএনও চলবে, এরকম প্রশাসন এবং দেশ আমরা চাই না। আমাদের দল যত ছোট কিংবা বড় হোক না কেন, আমরা কোনও অন্যায়ের সামনে মাথা নত করবো না।

জাতীয় নাগরিক পার্টিকে স্বাগতম জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, উন্নত জ্ঞান অর্জন করে রাজনীতিকে জ্ঞানী সমৃদ্ধ করার কাজে ঐক্যবদ্ধ হয়ে সবার সঙ্গে কাজ করবে। আমরা সবসময় তারুণ্যের প্রশংসা করি। আমরা সব রাজনৈতিক দল লড়াই সংগ্রাম করে যা অর্জন করতে পারিনি, সেটা ঐ তরুণরা অর্জন করতে পেরেছে। আমরা চাই, আগামী গণতন্ত্রের যাত্রাপথে যথাযথভাবে নিয়ম মেনে প্রত্যেকে সবার প্রতি সহনশীল হয়ে, যুক্তিসঙ্গত কথা বলে এবং আরও উন্নত জ্ঞান অর্জন করে রাজনীতিকে জ্ঞানী সমৃদ্ধ করবে।

সমাবেশ ও বিক্ষোভ সমাবেশে এসময় গণতন্ত্র মঞ্চের আরও অনেক নেতারা উপস্থিত ছিলেন।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু