বাংলাদেশি শিক্ষার্থীদের ফরাসি প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ চায় এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মার্চ ২০২৫, ০১:১৩আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০১:১৩

ফরাসি গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করে, তা বোঝার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীকে ফরাসি প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ দিতে হবে; যা তাদের গণতন্ত্র সম্পর্কে ধারণা অর্জনে সাহায্য করবে। রবিবার (২ মার্চ) ঢাকাস্থ ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই’র সঙ্গে এবি পার্টি নেতারা এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে এসব মত তুলে ধরেন।

মতবিনিময়কালে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর ক্রিশ্চিয়ান বেক।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রতিনিধিদলের নেতৃত্ব দেন, এসময় তার সঙ্গে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক প্রধান ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, নারী বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, ইন্টারন্যাশনাল উইংয়ের সদস্য হাজেরা মেহজাবিন ও জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রী প্রতিনিধি ফারজানা আক্তার মিতু উপস্থিত ছিলেন।

এবি পার্টির প্রতিনিধি দল নতুন প্রজন্মের রাজনীতির ধারণা, পার্টি প্রতিষ্ঠার প্রেক্ষাপট, পলিসি ভিত্তিক রাজনীতি এবং সমস্যা সমাধান ও জনসেবামূলক নীতির ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্য সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

নেতারা বলেন, এবি পার্টি বিশ্বাস করে যে রাজনীতিতে অতীতমুখিতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে। তরুণরা পুরানো রাজনীতিতে ক্লান্ত এবং সত্যিকার অর্থেই একটি রূপান্তরমূলক পরিবর্তন দেখতে চায় যা এবি পার্টি ধীরে ধীরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

রাষ্ট্রদূত মাসদুপুই বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য এবি পার্টির কী ধারণা রয়েছে, তা জানতে চান। নাসরীন সুলতানা মিলি রাষ্ট্রদূতকে অবহিত করেন যে, এবি পার্টি সম্প্রতি এই বিষয়ে একটি প্রেস ব্রিফিং করেছে এবং নারী বিষয়ক সংস্কার কমিশনে প্রস্তাবগুলো তুলে ধরেছে। এবি পার্টি একটি টেকসই পরিবর্তনের জন্য অত্যন্ত প্রগতিশীল এবং সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি।

এবি পার্টির প্রতিনিধি দল মনে করে, ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক আরও বেশি জনগণ-কেন্দ্রিক হওয়া উচিত এবং এটি অর্জনের জন্য ব্যাপক কার্যক্রম গ্রহণ করা উচিত। ফরাসি গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করে তা বোঝার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীদের ফরাসি প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ দিতে হবে, যা তাদের গণতন্ত্র সম্পর্কে ধারণা অর্জনে সাহায্য করবে।

এবি পার্টি বাংলাদেশি উদ্যোক্তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে সাহায্য করার জন্য বাংলাদেশে আরও ভালো ব্যবসায়িক অনুশীলন মডেল স্থাপনে সহায়তা করার জন্য ফরাসি সরকারের প্রতি আহ্বান জানান।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী