‘অভ্যুত্থানের অভীষ্ট লক্ষ্যে সরকার স্থির থাকতে পারছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৫, ২০:১১আপডেট : ০৩ মার্চ ২০২৫, ২০:১১

জুলাই অভ্যুত্থানের অভীষ্ট লক্ষ্যে সরকার স্থির থাকতে পারছে না বলে মন্তব্য করেছেন সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

সোমবার (৩ মার্চ) এবি পার্টির গণ-ইফতার কার্যক্রমের দ্বিতীয় দিনের আয়োজনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। হাফেজ মোহাম্মদ শেখ আশরাফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এই গণ-ইফতার কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জকরিয়া বলেন, ‘এবি পার্টির গণ-ইফতার অসাধারণ কর্মসূচি। গতানুগতিক রাজনৈতিক দলগুলো থেকে এবি পার্টি ব্যতিক্রমী রাজনীতি করছে। হাজারো মানুষের ইফতার আয়োজন করা অনেক কঠিন কাজ কিন্তু এবি পার্টি সেই কঠিন কাজটি সুশৃঙ্খলভাবে চালিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এবি পার্টি জুলাই বিপ্লবে সংগ্রামী ভূমিকা পালন করেছে। অভ্যুত্থানে সঠিকভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এখন সময় এসেছে অভ্যুত্থানের স্পিরিটের আলোকে দেশ পুনর্গঠনের। সেখানেও এবি পার্টিকে অগ্রণী রাখতে হবে।’

ড. মোহাম্মদ জকরিয়া বলেন, ‘অনেকেই এখন অভ্যুত্থানের কথা ভুলে যাচ্ছে। সরকারও লক্ষ্যে স্থির থাকতে পারছে না। সেখানে জাতীয় ঐকমত্য বজায় রাখতে এবি পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

গণ-ইফতার কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন– এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের আহ্বায়ক ইলিয়াস হোসেন, গাউসুল আযম শিপু, নেত্রকোনা জেলা এবি পার্টির সদস্য সচিব মাকসুদুল হাসান।

আরও উপস্থিত ছিলেন– যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান ব্যাপারী, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, সফিউল বাসার, যুবপার্টির মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ আজাদ, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর, নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, আমেনা বেগম, সহ-দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, আবু বক্কর সিদ্দিক ও সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী