ধর্ষণের ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে রায় বাস্তবায়নের দাবি ইউনুস আহমাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৫, ১৯:০৯আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৯:১৬

বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, ধর্ষণের ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে শুধু বিচার নয় বরং ৯০ দিনের মধ্যে রায়ের বাস্তবায়ন করতে হবে। কারণ, আমাদের বিচার ব্যবস্থায় নিম্ন আদালত, উচ্চ আদালত, আপিল বিভাগের দীর্ঘসূত্রিতা রয়েছে। ফলে গতকাল (রবিবার) আইন উপদেষ্টা যা বলেছেন তা অস্পষ্ট।

সোমবার (১০ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন,  ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে এর অর্থ কী? ৯০ দিনের মধ্যে নিন্ম আদালত রায় দিলে সেই রায় উচ্চ আদালত, আপিল বিভাগ হয়ে কার্যকর হতে হতে বছরের পর বছর পেড়িয়ে যাবে। আর যদি সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, তাহলে তার বাস্তবায়ন অনির্দিষ্টকালের জন্য ঝুলে যায়।
 
বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, এখানে তদন্ত কর্মকর্তার ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ, অনেক মামলার ক্ষেত্রেই দেখা যায়, তদন্তের দুর্বলতা ও প্রতিবেদনের ভাষার মারপ্যাচে সর্বোচ্চ শাস্তির রায় আপিল বিভাগে আর বহাল থাকে না। এর সঙ্গে ধর্ষকের পক্ষ থেকে রাজনৈতিক ও আর্থিক চাপ তো থাকেই। যার ফলে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি হয়েছে এমন নজীর কম। এ কারণেই ধর্ষণের ঘটনা বেড়েই চলছে।

ইউনুস আহমাদ বলেন, ইসলামী বিচারব্যবস্থায় ধর্ষণের জন্য দ্রুত, প্রকাশ্য ও কঠোর শাস্তির সুপারিশ করা হয়েছে। সেটা প্রয়োগ করা গেলে সমাজে ধর্ষণের ব্যাপারে ভয় তৈরি হতো, হাজারো নিরপরাধ শিশু ও নারী রক্ষা পেতো।

বিচার ব্যবস্থায় এমন হাজারো নজীর রয়েছে যেখানে ধর্ষক একটা সময় পরে জামিন পেয়ে নির্যাতিতের সামনে স্বদর্পে বিচরণ করছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের সমাজে ধর্ষণের অপরাধকে হালকা করে ফেলেছে। তাই এই ক্ষেত্রে আইনগত ফাঁকফোঁকর রাখার কোনও সুযোগ নাই। আইনের যে ধারা ধর্ষককে সুবিধা দেয় তা অবিলম্বে বাতিল করতে হবে এবং ধর্ষকের বিচার দ্রুত, কঠোর ও প্রকাশ্য করতে যা যা করনীয় তাই করতে হবে। অন্যথায় ধর্ষকের পক্ষে আইন তৈরির অপরাধে ইতিহাস আমাদের দায়ী করবে।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী