আ.লীগের বিচার প্রশ্নে ৪ বিষয়ে একমত হেফাজত ও এনসিপি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৬:৫৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:১২

হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির বৈঠকে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে ঐকমত্য হয়েছেন নেতারা।

বুধবার (৯ এপ্রিল) হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিসে সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল ও  আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

মতবিনিময়ে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মামলা মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। 

মতবিনিময়ে আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি। 

এক. গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।

দুই. বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে।

তিন. নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে।

চার. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা। 

এছাড়া মতবিনিময়ে সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদের সময়ে হেফাজতে ইসলাম ও অন্যান্য দলের বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে একমত পোষণ করেন এনসিপি ও হেফাজত নেতারা। সংস্কার নিয়ে বৈঠকে পারস্পরিক প্রস্তাবনাগুলো উত্থাপন করা হয়।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
এনসিপির কমিটিতে সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
সর্বশেষ খবর
ঝিনাইদহে দুর্ঘটনার কবলে বাস, আহত ২৫
ঝিনাইদহে দুর্ঘটনার কবলে বাস, আহত ২৫
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ বিতরণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ বিতরণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর
স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ