গণহত্যার দায়ে আ.লীগের বিচারে ব্যর্থতার সর্বশেষ শিকার হাসনাত আব্দুল্লাহ: এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৫, ০৮:২৬আপডেট : ০৫ মে ২০২৫, ০৮:২৬

জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের দলগত বিচারে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সর্বশেষ শিকার হাসনাত আবদুল্লাহ। এমন অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র।

রবিবার (৪ মে) পার্টির যুগ্ম-সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিবৃতিতে উল্লেখ করা হয়- গাজীপুরের চৌরাস্তা এলাকায় এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা করেছে পতিত ফ্যাসিবাদের দোসররা। আমরা লক্ষ্য করেছি, এই হামলার একদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে দেখে নেওয়ার এবং হামলার হুমকি দিয়েছিল।

এতে বলা হয়, আরও উদ্বেগজনক হলো, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ‘বাংলাফ্যাক্ট’ এর জরিপে উঠে এসেছে যে, গত ৯ মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে জড়িত ব্যক্তি ও পরিবারের ওপর ৩৬টি হামলার ঘটনা ঘটেছে। যাতে ৮৯ জন আহত এবং ১ জন শহীদ হয়েছেন।

কিন্তু এসব হামলাকারী এবং জুলাই অভ্যুত্থানের ছাত্র-জনতার হত্যাকারীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কার্যকর কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না।

এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপেশাদারত্ব এবং অবহেলার চিত্র ফুটে উঠেছে। জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিতে গড়িমসি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার সর্বশেষ শিকার হাসনাত আব্দুল্লাহ।     

বিবৃতিতে এনসিপি আরও জানায়, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, গাজীপুর, বরিশাল, রাজশাহী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, ফরিদপুর, বগুড়া, রংপুর মহানগর ও কেরাণীগঞ্জ উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সুস্পষ্ট তদন্তপূর্বক জড়িতদের এবং জুলাই গণহত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় এনসিপি।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
দুঃখপ্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা
স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে পেরেছেন, নাকি ব্যর্থ: জানতে চান হাসনাত
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল