সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চায় এনসিপি: তাসনিম জারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৫, ০৩:০০আপডেট : ৩০ মে ২০২৫, ০৩:০০

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, ‘আমরা সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’

বৃহস্পতিবার (২৯ মে) বিকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। তুমুল বৃষ্টির মধ্যেই তার সঙ্গে এতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

তাসনিম জারা বলেন, ‘যেখানে মানুষের নিরাপত্তা নেই, সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের রিকশাচালক, শ্রমিক, গার্মেন্টসকর্মী ও দোকানি সবারই একটি অধিকার আছে, তা হলো নিরাপত্তা নিয়ে বেঁচে থাকার অধিকার।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্র বা সরকার ব্যবস্থা চাই যারা কাজ করবে নাগরিকের জন্য। শুধুমাত্র একটি দলের পক্ষ হয়ে কাজ করুক, আমরা সে সরকারও চাই না।’

গণসংযোগ শেষ করে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প পরিদর্শন করেন এনসিপি’র নেতারা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। সেখানে তারা বিহারিদের একমাত্র স্কুল ‘ড্রিম স্কুল’ পরিদর্শন ও বিহারিদের সঙ্গে মতবিনিময় করেন।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি