দিল্লির প্রেসক্রিপশন নয়, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৫, ১১:১৩আপডেট : ৩০ মে ২০২৫, ১১:১৩

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,  দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচন হবে না। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। দিল্লির কথায় কোনও দল বা ব্যক্তি কাজ করলে ১৮ কোটি জনতা ৫ আগস্টের মতো তাদের ঠেকিয়ে দিতে প্রস্তুত থাকবে।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনসিপির প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার, কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল আমিন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণমাধ্যমে ভারতীয় একজন বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের নির্বাচন নাকি ডিসেম্বরেই হতে হবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আমাদের জনগণ। এখানে প্রতিবেশী রাষ্ট্রের কিছু বলার এখতিয়ার নেই।

দিল্লির কথায় বাংলাদেশে কোনও দল রাজপথ দখলের চেষ্টা করলে জনগণই তাদের প্রতিহত করবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন অফিসকে দলীয় অফিসে পরিণত করে সেখান থেকে একটি দল চট্টগ্রামের মেয়র পদ আদায় করে নিয়েছে। ঢাকাতেও তারা এ ধরনের একটি গেজেট প্রকাশ করেছে। আমরা মনে করি, এই নির্বাচন কমিশন তাদের লিটমাস টেস্ট বা পরীক্ষায় ফেল করেছে। তারা যে দলীয় এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়েছে, সেটা আমরা ইশরাক হোসেনের গেজেট প্রকাশের মধ্য দিয়ে দেখতে পেয়েছি।

নাসীরুদ্দীন আরও অভিযোগ করেন, তারা আইন-আদালতে গিয়ে জবরদস্তি করে আমাদের বিচারালয়কে যেভাবে প্রশ্নবিদ্ধ করেছে, তা কাম্য নয়। এ থেকে  উত্তরণ জরুরি বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে এনসিপির প্রকৌশল উইংয়ের কমিটি ঘোষণা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে শেখ মোহাম্মদ শাহ মঈনকে সমন্বয়ক করা হয়েছে।

/এমকে/এমএস/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি