স্মরণ সভায় বক্তারা

সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব দেশকে বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুন ২০২৫, ২০:০৮আপডেট : ০১ জুন ২০২৫, ২০:০৮

বিচার, সংস্কার ও নির্বাচন পরস্পর সম্পর্কিত। এসব প্রসঙ্গে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা দূরত্ব, অনাস্থার জায়গা আমরা দেখতে পাচ্ছি। এ ধরনের অনাস্থা, দূরত্ব আমাদের বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে। সরকার যদি রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে আনতে না পারে তবে পরিস্থিতি আরও সংকটের দিকে যাবে। রবিবার (১ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আবদুস সালামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এসব কথা বলেন বক্তারা। 

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা বলেন, সরকার যদি রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে আনতে না পারে তবে পরিস্থিতি আরও সংকটের দিকে যাবে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভু্ঁইয়া মঞ্জু বলেন, আজকাল রাজনৈতিক দলগুলোকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এমন প্রচারণা চালানো হচ্ছে, রাজনৈতিক দলগুলো বাংলাদেশে সবচেয়ে অথর্ব। 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন পরস্পর সম্পর্কিত। এসব প্রসঙ্গে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যেও একটা দূরত্ব, অনাস্থার জায়গা আমরা দেখতে পাচ্ছি। এ ধরনের অনাস্থা, দূরত্ব আমাদের বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে। এসময় সংস্কারের প্রসঙ্গে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো জাতীয় সনদ হিসেবে লিপিবদ্ধ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। 

সাকি বলেন, দলগুলোর মধ্যে যে দ্বিমত আছে, তার মীমাংসাও নির্বাচনের মধ্যে দিয়ে হবে। নির্বাচন তো কেবল জনগণের অংশগ্রহণ নয়, আমরা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছি, গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, সেটার জন্যও নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বক্তব্য, কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মেহেরবানি করে দড়ি বেশি টানাটানি করতে যাবেন না। অতি চালাকি করতে যাবেন না। পরে না আবার কাউকে বিপদে ফেলতে যেয়ে নিজেরা গর্তের মধ্যে পড়ে না যান।

সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা বৈঠকে নির্বাচন, বিচার ও সংস্কার প্রসঙ্গে বড় বার্তা আসবে বলে প্রত্যাশা করছে না গণতন্ত্র মঞ্চ।  

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন প্রমুখ। 

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন মধ্যপন্থার একজন পথপ্রদর্শক: মঞ্জু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমালোচনায় ব্যারিস্টার ফুয়াদ
এনসিপি-এবি পার্টিসহ ৭ দলকে শোকজ করলো ইসি
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু