প্রধান উপদেষ্টার ভাষণ জাতীয় সনদ ও নির্বাচন প্রশ্নে গুরুত্বপূর্ণ অগ্রগতি: জেএসডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৫, ২১:৪৭ আপডেট : ০৭ জুন ২০২৫, ২১:৪৭

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এবং সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, পুরো জাতির সঙ্গে আমরাও গভীর মনোযোগ ও গুরুত্বের সঙ্গে ভাষণটি বিবেচনায় নিয়েছি। ভাষণে সংস্কার ও জাতীয় সনদ, নির্বাচন, এবং গণহত্যার বিচার অনুষ্ঠানের ঘোষণা গণঅভ্যুত্থানের অভিপ্রায় পূরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

শনিবার (৭ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা আরও বলেন, ভাষণে সংস্কার কার্যক্রম, মানবতাবিরোধী অপরাধের বিচার, গুম-খুনের তদন্ত, নির্বাচনব্যবস্থার প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ‘জুলাই সনদ’-এর মতো ঐকমত্যভিত্তিক রাষ্ট্রীয় উদ্যোগের যে রূপরেখা তুলে ধরা হয়েছে, তা আমাদের দলীয় অবস্থান ও দীর্ঘদিনের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ। দেশে সংস্কার কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন হলে জাতি অভ্যন্তরীণ উপনিবেশিক আইন-কানুন ও কাঠামোর পরিবর্তে স্বাধীন দেশের উপযোগী কাঠামো বিনির্মাণে এগিয়ে যাবে।  

জেএসডি মনে করে, একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণকে তাদের রাজনৈতিক অভিপ্রায় প্রকাশের সুযোগ করে দেওয়ার মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুদৃঢ় হয়।

নেতারা উল্লেখ করেন, আমরা বিশ্বাস করি, জুলাই সনদ দেশের সব রাজনৈতিক শক্তিকে একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সহায়ক হবে। নির্বাচন প্রশ্নে আমরা আশা করছি আরও সমঝোতার সুযোগ রয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একইসঙ্গে ‘সংবিধান সংস্কার সভা’ এবং জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
বাজেটে আয়বৈষম্য মোকাবিলায় দিকনির্দেশনা প্রতিফলিত হয়নি: জেএসডি
সর্বশেষ খবর
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির