প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ চায় এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৫, ১৭:৫৭আপডেট : ২২ জুন ২০২৫, ১৮:১১

নিজেদের দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয়জয়কার করে দেবে, এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।

রবিবার (২২ জুন) বিকালে এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে এসে এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে আমরা আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনের শর্তগুলো পূরণ করে নিবন্ধনের আবেদন দাখিল করেছি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদের আবেদন রিসিভ করেছেন। সেটার রিসিভ কপি তারা দিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা আপনাদের জানাতে চাই, এনসিপি জনগণের দল হিসেবে, জনগণের পক্ষের শক্তি হিসেবে অভ্যুত্থানকে ধারণ করে বাংলাদেশে যে নতুন রাজনীতির চর্চা করতে চেয়েছে, সে ডাকে সাড়া দিয়ে সারা দেশের মানুষ এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা তাদের সদস্য ফরমগুলো, আমাদের কমিটিগুলোর সম্পূর্ণ ডকুমেন্টস দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি।’

আখতার বলেন, ‘আমাদের দলের প্রতীক হিসেবে আমরা তিনটি প্রতীকের কথা উল্লেখ করেছি। কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা হলো তারা আমাদের দলের প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেবে।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ‘পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐকমত্য কমিশনের ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে ইনশাআল্লাহ এবং এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। যার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সংস্কার গণপরিষদের যেসব কার্যাবলি রয়েছে সেসব কার্যাবলি জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেভল্যুশনের মধ্যে মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের দলীয় প্রতীকের ক্ষেত্রে শাপলাকে প্রাথমিক দিয়েছি। দ্বিতীয় প্রতীক হিসেবে রেখেছি কলম। তৃতীয় মোবাইল। তবে আমরা নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখবো আমাদের যাতে শাপলা মনোনয়ন দেওয়া হয় এবং শাপলা মার্কার মাধ্যমেই জনগণ তাদের সরকার গঠন করে।’

তিনি আরও বলেন, ‘আমরা সব প্রতিকূলতা, সব চ্যালেঞ্জকে মানিয়ে আজ আপনাদের সামনে এখানে উপনীত হয়েছি। যেভাবে পাঁচ তারিখ গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল, আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয়জয়কার করে দেবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।

/এএজে/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক