দেশে ফিরে বিএনপিকে চাঁদাবাজমুক্ত করতে তারেক রহমানকে আহ্বান এনসিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৫, ০৭:৩৮আপডেট : ১৩ জুলাই ২০২৫, ২০:১৬

দেশে ফিরে বিএনপিকে চাঁদাবাজমুক্ত করতে তারেক রহমানকে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হুসেইন। তিনি বলেন,‌ বিএনপিকে জনগণের আস্থাভাজন হয়ে উঠতে না পারলে তাদেরকেও জুলাইয়ে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে।‌ জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা শক্তি হিসেবে যা আমরা কখনই চাই না।

শনিবার (১২ জুলাই) রাজধানীর গুলশানে এনসিপির মহানগর উত্তরের গুলশান জোন আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দেশব্যাপী চলমান ধর্ষণ, সহিংসতা ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং মিটফোর্ডে বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

আকরাম অভিযোগ করেন, পুরান ঢাকার এক ভাঙারি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে যুবদলের সন্ত্রাসীরা পাথর মেরে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করেছে। এ ঘটনায় পুরো জাতি স্তম্ভিত ও বাকরুদ্ধ। সোহাগ হত্যার ভিডিও কতটা ভয়াবহ, নির্মম ও নিষ্ঠুর তা ভাষায় প্রকাশ করার মতো নয়। যুবদলের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে কী মেসেজ দিতে চায় তা খোদ বিএনপিকেই পরিষ্কার করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা দিনেও ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর সেই ক্ষমতাপ্রেমী বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতায় গিয়ে কী করবে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পৈশাচিক কায়দায় হত্যার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছে। আমরা এ জঘন্য, নারকীয় হত্যার তীব্র নিন্দা, কঠোর প্রতিবাদ ও ধিক্কার জানাই। সেই সাথে সোহাগ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। 

বিশেষ অতিথির বক্তব্যে সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন, বিএনপি গণঅভ্যুত্থানের অন্যতম শক্তি হিসেবে মৌলিক সংস্কারের উদ্যোগে ইতিবাচক ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। ফলে প্রতিযোগিতা শুরু হয়েছে নয়া মাফিয়া তৈরি হওয়ার দুষ্টু চক্রের। এ থেকে জাতিকে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে মুক্তির জন্য তৈরি হওয়ার আহ্বান জানান তিনি। 

আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মাহমুদ, গুলশান জোনের প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম ও জোনের থানা নেতারা। 

এছাড়াও মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিরপুর জোনের উদ্যোগেও মিরপুর ১০ নম্বর চত্ত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

/এমকে/এমএস/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি