আগামী নির্বাচনের আগে জনগণ শেখ হাসিনার ফাঁসি চায়: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জুলাই ২০২৫, ১৬:২০ আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৬:২০

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে। তার নির্মমতা থেকে শিশুরাও রেহাই পায়নি। তাই আগামী নির্বাচনের আগে জনগণ শেখ  হাসিনার ফাঁসি চায়।

শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দলটির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল আগে সমাবেশে এসব কথা বলেন তিনি। এতে যুব মজলিস ও ছাত্র মজলিসসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

মাওলানা জালালুদ্দীন বলেন, গত ১৬ বছরে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম। সর্বশেষ শেখ হাসিনার পতনের আন্দোলনেও আলেম সমাজ মাঠে ছিলেন। সেখানে বিএনপি ও জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী সব দলই আন্দোলনে ছিল। তাই কেউ কাউকে অশালীন গালি না দেওয়ায় ভালো। এই সময়ে কাদা ছোঁড়াছুঁড়ি করলে পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও সুযোগ নিতে পারে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গোপালগঞ্জসহ কোনও স্থানে আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না। সরকারে কেউই সে চেষ্টা করলে তাদেরও ছাড় দেওয়া হবে না।

চাঁদাবাজি বন্ধ করতে কঠোর হতে সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, ঢাকায় জাতিসংঘের কার্যালয় প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে প্রতিহত করা হবে। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদ প্রমুখ।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
বায়তুল মোকাররমে খতিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ, হঠাৎ উত্তেজনা
‌ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
সর্বশেষ খবর
ফুটপাতে মুখরোচক খাবারের রমরমা ব্যবসা, আবর্জনা সরাবে কে?
ফুটপাতে মুখরোচক খাবারের রমরমা ব্যবসা, আবর্জনা সরাবে কে?
ভুল স্বীকার রাজকুমারের, বললেন ‘সব এআই দিয়ে হয় না’
ভুল স্বীকার রাজকুমারের, বললেন ‘সব এআই দিয়ে হয় না’
সাইকেল চালানোর নিরাপদ ও নির্দিষ্ট জায়গা তৈরি করা সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
সাইকেল চালানোর নিরাপদ ও নির্দিষ্ট জায়গা তৈরি করা সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
আনসার-ভিডিপিতে ২২৮ জনের নিয়োগ, দ্রুত আবেদন করুন
আনসার-ভিডিপিতে ২২৮ জনের নিয়োগ, দ্রুত আবেদন করুন
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক