এবি পার্টির সম্মাননা

‘জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা হারিয়ে যেতে বসেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ১৭:৪৬আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৭:৪৬

জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদ রক্ত দিলো, আমরা রাতদিন এক করে আহত-নিহতদের চিকিৎসা করার চেষ্টা করলাম। হাসপাতালের জরুরি বিভাগ কিংবা ক্যাজুয়ালিটি ইউনিট রক্তে ভেসে গেলো। সব মিলিয়ে একটি স্বৈরাচার, ফ্যাসিবাদের হাত থেকে মানুষ মুক্তি পেলো। আজ একবছর পর আমরা কী পেলাম? এমন প্রশ্ন রেখেছেন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সানজিদা রহমান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের সম্মাননা প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

ডা. সানজিদা রহমান আরও বলেন, এত কিছুর পর দেশের মানুষ কিংবা আমরা কী পেলাম? যত পরিবর্তন বা সংস্কারের বক্তব্য আমরা শুনলাম, তা আজ কতদূর?

সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. পারশা গণঅভ্যুত্থানকালীন ভয়াবহ পরিস্থিতির স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, এত নারী আন্দোলনে অংশ নিলো, দেশ গড়ার এই সময় এসে তারা আজ কেন নিবৃত? নারীদের সম্মান ব্যতীত একটি দেশ কল্যাণকর রাষ্ট্র আকারে গড়ে উঠতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

নারীবিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু,  ড. দিলারা চৌধুরী ও এবি পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি।

এবি পার্টি নারী বিভাগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুর নিরভানা বৃষ্টি, শহীদ নাঈমার মা মিসেস আইনুন নাহার, শহীদ সুমাইয়া আক্তারের মা আসমা বেগম, শহীদ শাহীনুর বেগমের মেয়ে খাদিজা বেগম,শহীদ নাসিমা আক্তারের বোন কোহিনূর বেগম।

গণঅভ্যুত্থানে নারীদের উজ্জ্বল ভুমিকার কথা উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ফ্যাসিবাদ পতন আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, আমাদের মায়েরা, বোনেরা কারফিউ ভঙ্গ করে মিছিল করেছে। আমি দীর্ঘ সময় ধরে শহীদদের পরিবারের অনুভূতি শুনছিলাম, ডাক্তার বোনদের বক্তব্য শুনছিলাম। এগুলো আমাদের শুনতে হবে, বুঝতে হবে, কীভাবে একটি স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন হয়েছিল। দেশের মানুষ মুক্তির নেশায় কতটা ত্যাগ করেছিল।

তিনি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব নারীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেন, আমি ২০১৪ সালের নির্বাচনের আগে থেকে পত্র- পত্রিকায় লিখেছি, টকশোতে কথা বলেছি। তখনই আমি বলেছিলাম, শেখ হাসিনা একটি ফ্র্যাঙ্কেস্টাইন শাসন চালু করতে চলেছে। এইযে শেখ হাসিনা একটি কর্তৃত্ববাদী শাসক থেকে ফ্যাসিবাদী শাসকে পরিণত হলো, এর জন্য আমরাও কম দায়ী নই। এদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো, তথা কথিত বুদ্ধিজীবীরা সবকিছু দেখেও চুপ ছিলো।’

তিনি বলেন, ‘এত হত্যা, গুম, খুনের পর তথাকথিত বন্ধু রাষ্ট্র হাসিনা ও তার দোসরদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় দিয়েই ক্ষান্ত হয়নি, এখন তারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের জন্য সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেই ফ্যাসিবাদীদের পতনে দেশের নারীরা জীবন দিলো, প্রতিরোধ গড়ে তুললো, চিকিৎসা দিলো, কিন্তু এখন আমার সেই নারী বোনেদের আর চোখে পড়ে না।’

দিলারা চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধেও আমরা একই চিত্র দেখেছি, কিছু মানুষ যুদ্ধ না করেও সার্টিফিকেট নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে। এখন এই গণঅভ্যুত্থানের পরও অনেক মানুষ ক্রেডিট নিতে ব্যস্ত, সরকারি নানা সুবিধা আদায়ে সচেষ্ট, কিন্তু আন্দোলনের সেই অগ্নিকন্যারা আমাদের মাঝ থেকে নিরবে সরে যাচ্ছে।’

তিনি আশংকা প্রকাশ করে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের অংশ নেওয়া নারীরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারীদের মতো হারিয়ে যেতে বসেছে।’

তিনি বলেন, ‘এটা আমরা হতে দিতে পারি না। আমরা আশা করি, এবি পার্টির মাধ্যমে আগামী দিনে ব্যাপক সংখ্যক নারীরা সংসদে গিয়ে দেশের ও নারী সমাজের উন্নয়নে অগ্রনী ভুমিকা রাখবে।’

সভাপতির বক্তব্যে প্রফেসর মিনার বলেন, ‘গণঅভ্যুত্থানে আমাদের ডাক্তার সানজিদা, পারশা যে ভূমিকা রেখেছে তা অনন্য।’

/এসটিএস/ এপিএইচ/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি