অধ্যাপক বদিউর রহমানের প্রয়াণে উদীচীর নাগরিক শোকসভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুলাই ২০২৫, ২০:৫৭আপডেট : ২৫ জুলাই ২০২৫, ২০:৫৭

গান, নৃত্য, আবৃত্তি ও স্মৃতিচারণের মাধ্যমে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (২৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কর্তৃক আয়োজিত নাগরিক শোকসভায় এই শ্রদ্ধা জানানো হয়। 

শোকসভার শুরুতে অধ্যাপক বদিউর রহমান এবং সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। এরপর মিলনায়তনের সামনে স্থাপিত অস্থায়ী বেদিতে অধ্যাপক বদিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 

এসময় তার পরিবারের সদস্য, উদীচী কেন্দ্রীয় সংসদ ও ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, প্রগতি লেখক সংঘ, চারণ, কেন্দ্রীয় খেলাঘর আসরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান। 

এরপর তাকে নিয়ে স্মৃতিচারণ করেন তার ছাত্র, সহযোদ্ধা এবং সহকর্মীরা। পরবর্তী সময়ে আবৃত্তি ও গানের মধ্য দিয়ে অধ্যাপক বদিউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উদীচীর শিল্পীরা। 

/এএজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি