শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপির নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ১৫:৩০আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৭:২১

জুলাই পদযাত্রা শেষে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (৩ আগস্ট) বিকাল ৪টায় এ সমাবেশ শুরু হবে।

সমাবেশ প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন অংশ ছাড়াও সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাবেশ যোগ দিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বৃষ্টির বাধা থাকায় অনেকে ছাতা নিয়ে এসেছেন। অপেক্ষা করছেন কেন্দ্রীয় নেতাদের সমাবেশে যোগ দেওয়ার।

এছাড়াও দলটির অফিসিয়াল ফেসবুক পেজে চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, কুষ্টিয়া, চাঁদপুর, নোয়াখালী থেকে নেতাকর্মীদের বাসে করে ঢাকায় আসার ছবি শেয়ার করা হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে এনসিপি

চট্টগ্রাম থেকে সমাবেশে যোগ দেওয়া আব্দুল্লাহ নোমান বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জুলাইয়ের শক্তির সংগঠন এনসিপি। আশা করছি, সারা দেশে জুলাই পদযাত্রায় যে জনআকাঙ্ক্ষা আমাদের সংগঠন কুড়িয়েছে, তারই প্রকাশ থাকবে ইশতেহারে; যা বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করবে।

এর আগে, শনিবার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সোমবারের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

/এসএ/আরকে/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি