এক বছরে মানবিক অধিকার ও ন্যায়বিচার পাইনি: হান্নান মাসউদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ১৮:৩৮আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৯:৩০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, এক বছরে আমরা না পেয়েছি মানবিক অধিকার, না ন্যায়বিচার।

রবিবার (৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল হান্নান মাসউদ বলেন, আমরা কথা দিয়েছিলাম এই রাষ্ট্রে কোনও চাঁদাবাজি থাকবে না। এখানে কোনও বৈষম্যের স্থান হবে না, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অথচ হত্যা ও ধর্ষণ বেড়েছে।  

তিনি বলেন, আমি ক্ষমা চাচ্ছি, সেসব সেনা অফিসারের কাছে, যারা পিলখানায় হত্যার শিকার হয়েছিলেন। ক্ষমা চাচ্ছি ফেলানীর কাছে, যে সীমান্তের কাঁটাতারে জীবন দিয়েছেন। এছাড়াও ইলিয়াস আলী ও আমান আযমীসহ যারা গুম-খুনের শিকার হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ এক বছরেও তাদের প্রতি সরকার অন্যায় বিচারের উদ্যোগ নিতে পারেনি।

হান্নান বলেন, এনসিপি দুর্বল নয়। আমরা বুক পেতে দেশের জন্য লড়বো। একটি পক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের সে ষড়যন্ত্র কখনও সফল হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা থামবো না।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
রামিসার ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ 
মৃত মেয়ের ছবি না তোলার অনুরোধ জানিয়ে কারিনার মা বললেন, ‘এগুলো ধর্মের পরিপন্থি’
শহীদ মিনারে নাট্যজন আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা, অশ্রুসিক্ত সংস্কৃতি কর্মীরা 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী