মুজিববাদী সংবিধান ভেঙেচুড়ে নতুন সংবিধান চাইতে এসেছি: সারজিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ১৯:৪৫আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৯:৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমরা এই মঞ্চে আজকে স্পষ্ট করে বলতে চাই— বাহাত্তরের যে সংবিধান, একটি দলের সংবিধান ছিল। যে সংবিধানের ড্রাফট আরেকটা দেশের থেকে পাশ হয়ে এসেছে। সেই মুজিববাদী সংবিধান আমরা এই বাংলাদেশে আর থাকতে দিতে পারি না। আমার আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙেচুড়ে শেষ করে নতুন সংবিধান চাইতে এসেছি।

রবিবার (৩ আসস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০ বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে নতুন যুগে এসেছিলাম, অধিকার পাইনি। ২৩ বছরে পাকিস্তান শাসনে ছিলাম, অধিকার পাইনি। ৫৪ বছরে স্বাধীন বাংলাদেশে অধিকার পাইনি। আজ থেকে এক বছর আগে এই মঞ্চে ফ্যসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে খুনি হাসিনার পতনের ঘোষাণা এসেছিল, আমরা অধিকার পাইনি। আমরা আর হতাশার কথা শুনতে চাই না।

সারজিস আলম বলেন, এক বছর আগে এই শহীদ মিনারে যারা ছিলেন, তাদের মধ্যে অনেকে আজ শহীদ। অনেকে আহত হিসেবে আছেন।  তাদের পরিবার এখানে আছে। আমরা এই শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আহত যোদ্ধাদের রক্ত ঝড়ার বিচার চাইতে এসেছি। যে যুবলীগ, ছাত্রলীগ আমার ভাইয়ের রক্ত ঝড়িয়েছে, তাদের বিচার চাইতে এসেছি। আমরা এই সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চেয়েছি। শহীদ পরিবারের পুনর্বাসন ও আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এখানে এসেছি।

তিনি আরও বলেন, আমাদের লড়াই শুধু ২৪ এর জন্য লড়াই না। ২০০৯ সালে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাওয়ার জন্য এই মঞ্চে হাজির হয়েছি। ১৩ সালে শাপলা চত্বরে যারা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের বিচার চাইতে এসেছি। এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, তেমনই ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে জঙ্গি নাটকও করতে দেবো না। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামে সব দালালকে ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে দেবো না।

/এসএ/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি