ডাকসু নির্বাচন: শিবিরের প্যানেলে ভিপি সাদিক, জিএস ফরহাদ

ঢাবি প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৫, ১৪:৫৭আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৪:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম নেওয়ার শেষ দিনে ফরম সংগ্রহ করে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন কেন্দ্রীয় শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ঢাবি শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

সোমবার (১৮ আগস্ট) চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা দেন তারা।

শিবিরের প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে যুক্ত হয়েছেন ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনীম ঝুমা।

প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন খান জসীম, যিনি চলতি বছরের জুলাইয়ে চোখ হারান।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন নুরুল ইসলাম সাব্বির, যিনি বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, আর সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শরিফুল ইসলাম মুয়াজ।

এছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের দফতর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাখাওয়াত জাকারিয়া। ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে।

/আরকে/
সম্পর্কিত
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নাসীরুদ্দীনের ওপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা ২ জনের পরিচয় মিলেছে
ডুয়েটে উপাচার্যের যোগদান ঘিরে সংঘর্ষে পুলিশসহ আহত ২০, ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি