এমপি হওয়ায় নিজের দল হারাচ্ছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪০ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় নিজ হাতে গড়া দল কল্যাণ পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পর সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নাম এবার নির্বাচন কমিশন (ইসি) থেকেও বাদ দিতে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে দলের নতুন নেতারা।

সোমবার (১ সেপ্টেম্বর) ইসি সচিবের কাছে লেখা নতুন কমিটির চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফের এক চিঠিতে এমন তথ্য জানা গেছে।

চিঠিতে মুহাম্মদ ইবরাহিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও নতুন কমিটি গঠনের সব তথ্য জমা দেওয়ার কথা উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশ কল্যাণ পার্টির (নিবন্ধন নং-০৩১) দাফতরিক ঠিকানা পরিবর্তিত হয়েছে। আগে চেয়ারম্যানের কার্যালয় ছিল মহাখালীর নিউ ডিওএইচএস ২২নং লেনের ৩২৫নং বাড়ি এবং মহানগর কার্যালয় ছিল ৮৫, নয়াপল্টন (ষষ্ঠ তলা)।

২০২৩ সালের ১০ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ বর্ধিত সভায় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদমর্যাদায় ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক ওই ঠিকানা পরিবর্তিত হয়ে দাফতরিক ঠিকানামতিঝিল থানার ফকিরেরপুলের কমিশনার গলির ২৬৬/১ করা হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলাভঙ্গের দায়ে বাংলাদেশ কল্যাণ পার্টির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২০(ঞ) এর ১-৫ মোতাবেক পার্টির চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের (বীর প্রতীক) পরিবর্তে মো. শামসুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব আবদুল আউয়াল মামুনের পরিবর্তে মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আবু হানিফের নেতৃত্বে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এ খবর প্রকাশিত ও প্রচারিত হয়েছে। পরবর্তী সময়ে ২০২৪ সালের ১২ জুন অনুষ্ঠিত বিশেষ কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান হিসেবে মো. শামসুদ্দিন পারভেজ এবং মহাসচিব হিসেবে মুহাম্মদ আবু হানিফকে কাউন্সিলরদের সম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত দল হিসেবে বাংলাদেশ কল্যাণ পার্টির পরিবর্তিত দাফতরিক ঠিকানা, চেয়ারম্যান ও মহাসচিবের পরিবর্তিত নাম নিবন্ধিত হওয়া আবশ্যক। এ বিষয়ে পার্টির গঠনতন্ত্রে কমিশনকে অবগতির বাধ্যবাধকতা রয়েছে। এ জন্য বাংলাদেশ কল্যাণ পার্টির বর্তমান দাফতরিক ঠিকানা, চেয়ারম্যান হিসেবে মো. শামসুদ্দিন পারভেজ এবং মহাসচিব হিসেবে মুহাম্মদ আবু হানিফের নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসি সচিবকে লেখা চিঠিতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের গড়া দলটি ২০০৮ সালে ইসির নিবন্ধন পায়। দীর্ঘদিন বিএনপির সঙ্গে জোট বেঁধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেও ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়ে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত হন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

 

/এএজে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
তৃণমূলের নাম-প্রতীক বিরোধ ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ
এ বছর নয়, জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির
সর্বশেষ খবর
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির