‘জনগণের বৃহত্তর ঐক্য বিনষ্ট করার সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখে দাঁড়ান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৯

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, ঢাকার রাস্তায় পতিত ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের ঝটিকা মিছিল, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত হামলা, পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসরদের রাজনৈতিক পুনর্বাসনে জাতীয় পার্টির চক্রান্ত প্রভৃতি এক সূত্রে গাঁথা। এসবই বাংলাদেশকে সাম্রাজ্যবাদী ভারতের উপনিবেশ হিসেবে কায়েম করার দিল্লির সুদূরপ্রসারী চক্রান্তের অংশ বিশেষ। 

শনিবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে ভারতের তাঁবেদার ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদের মধ্য দিয়ে বাংলাদেশের ওপর ভারতীয় আধিপত্য অবসানের সূচনা হয়েছিল। এরপর থেকে দিল্লি অব্যাহতভাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা জলে মাছ শিকারের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতির প্রধান লক্ষ্য হলো আগামী বছরের প্রথমার্ধে দেশে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার কায়েমের পথে বাধা সৃষ্টি করা। 

বিবৃতিতে তিনি আরও বলেন, দিল্লির এই চক্রান্তের বিরুদ্ধে দেশের সর্বত্র ছাত্র শ্রমিক জনতার ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাজারে-দরগাহে সমাধিতে হামলা করে, রাস্তাঘাটে নারীদের উত্ত্যক্ত করে, অনলাইনে বিদ্বেষ ছড়িয়ে যারা গণঅভ্যুত্থানের শক্তি জনগণকে, জনগণের বৃহত্তর ঐক্যকে বিনষ্ট করার কাজে লিপ্ত সেসব গণদুশমনদের মোকাবিলা করতে হবে। এই গণদুশমনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী