নুরের ওপর হামলাকারীরা চিহ্নিত কিন্তু বিচার নেই: হাসান আল মামুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২

গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলাকারীরা চিহ্নিত হলেও কোনও দৃশ্যমান পদক্ষেপ নেয়নি সরকার। সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে?

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসান আল মামুন বলেন, হামলার সঙ্গে জড়িতরা চিহ্নিত হওয়ার পরও এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারের এই টালবাহানা আমরা আর দেখতে চাই না।

তিনি বলেন, সেনাবাহিনী প্রধান রিফাইন্ড আওয়ামী লীগ চেয়েছিলেন। তার সে আশায় গুড়ে বালি কিন্তু এরপর জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চিন্তা করা হয়। রংপুরে জাতীয় পার্টির নেতা মোস্তাফিজুর রহমান বলেন, আমরা স্বচ্ছ আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবো।

নুরের সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি বলেন, নুর আজ ১৪ দিন ধরে চিকিৎসাধীন। সরকারের পক্ষ থেকে তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসার কথা বলা হয়। সরকারের প্রেস সচিব নিজে সেটা ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত কোনও দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। যদি সরকার কোনও পদক্ষেপ না নেয় তাহলে সেটা জানাক। আমরা সংগঠনের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করবো।

বিএনপি, জামায়াত, এনসিপিসহ যেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা নুরের খোঁজ-খবর নিতে মেডিক্যালে গিয়েছেন সবাইকে ধন্যবাদ জানান তিনি।

/জেএইচ/আরকে/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী