হাসানুল হক ইনুর বিচারিক হত্যার ষড়যন্ত্র প্রতিরোধের আহ্বান জাসদের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৫

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিচারিক হত্যার ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরের শান্তিপ্রিয় ও গণতান্ত্রিক প্রগতিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাসদের কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সই করা এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়, মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহায়ক এদেশীয় বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বেআইনিভাবে পুনর্গঠিত করে উল্টো মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বিচারিক হত্যার আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনকে অধিকতর প্রতিহিংসামূলক করতে যুদ্ধাপরাধীদের আইনজীবীকে এই আদালতের প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জয় বাংলা বাহিনীর উপপ্রধান, ১৯৭০ সালে বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম রূপায়নকারী, ১৯৭১ সালের ২৩ মার্চ পল্টন ময়দানে গান ফায়ারের সঙ্গে জাতীয় পতাকার আনুষ্ঠানিক উত্তোলক এবং মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের ১০ হাজার মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ শিবিরের ক্যাম্প কমান্ডার ও অন্যতম প্রশিক্ষক জাতীয় বীর হাসানুল হক ইনুকে অবৈধ অসাংবিধানিক অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্রমূলকভাবে বিচারিক হত্যার উদ্যোগ নিয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতকে হীন রাজনৈতিক উদ্দেশে বেআইনিভাবে পুনর্গঠন করে এ বিচারিক হত্যার আয়োজন করছে।

উল্লেখ্য, প্রকাশ্য রাজনৈতিক আলোচনা, প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি, গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার ও টেলিফোন কলকে আলামত হিসেবে দাঁড় করিয়ে হাসানুল হক ইনুকে একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে দাখিল করা ৮টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালত, বাংলাদেশের ট্রাইবুনাল-২ এ গত ২৫ সেপ্টেম্বর আমলে নেয় এবং ২৯ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে গ্রেফতার দেখিয়ে বিচারিক প্রক্রিয়া শুরু করেছে।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
ইনুর স্ত্রী রীনা বললেন, ‘নিকৃষ্টতম অবিচার ফরমায়েশী রায়’
ইনুর সাজা অপ্রতুল, রায়ের বিরুদ্ধে আপিল করবো: চিফ প্রসিকিউটর
নিকৃষ্টতম অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার ইনু: জাসদ
সর্বশেষ খবর
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত