বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৫, ১৫:০৮আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৫:০৮

জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নসহ পাঁচ দাবিতে তৃতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এরই অংশ হিসেবে ১৪ অক্টোবর রাজধানীসহ (যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত) দেশের সকল বিভাগীয় শহরে এবং ১৫ অক্টোবর দেশের সকল জেলা শহরে মানববন্ধন করবে দলটি।

সোমবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত ৫ দফা দাবিগুলো হলো—
১️. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
২️. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।
৩️. আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪️. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫️. জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।

বিবৃতিতে নেতারা বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ৫ দফা দাবির প্রতি দেশবাসী সমর্থন জানিয়েছে। এই দাবিগুলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই সরকারের উচিত অবিলম্বে এই দাবিগুলো মেনে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করা।’

তারা আরও বলেন, ‘সরকার এখন পর্যন্ত উল্লিখিত দাবিগুলো মানেনি। তাই বাংলাদেশের সর্বস্তরের জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে থেকে দাবি আদায়ের আন্দোলন জোরদারের আহ্বান জানানো হচ্ছে।’

নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রতি গাদ্দারি করবেন না। যেকোনো উপায়ে অবিলম্বে জুলাই সনদের সাংবিধানিক ঘোষণা দিতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় এ দেশের মানুষ তা বরদাশত করবে না।’

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বৃহৎ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। নেতারা দেশের সকল বিভাগ, জেলা ও মহানগর শাখাকে একযোগে মানববন্ধন সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন এবং জনগণের সর্বস্তরের অংশগ্রহণ কামনা করেন।

/এসটিএস/এমএইচআর/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি