মওদুদী ও জিয়াবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৫, ২০:২৫আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ২১:০৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে নতুন করে মওদুদী ও জিয়াবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। বিগত দিনে বিএনপি সবসময় জিয়াউর রহমান এবং জামায়াত ইসলামী মওদুদীকে (সাইয়েদ আবুল আলা মওদুদী) প্রতিষ্ঠার রাজনীতি করেছে। আগামীতে এ ধরনের রাজনীতি চলবে না।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নয়, আইন হবে ড. ইউনূসের স্বাক্ষরে। কারণ মোহাম্মদ সাহাবুদ্দিন শেখ হাসিনার দোসর।’

তিনি উল্লেখ করেন, ‘অনেকে নতুন করে বাহাত্তরের সংবিধান প্রীতি দেখাচ্ছেন। যারা নতুন করে তা কায়েম করতে চান, তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো।’

এনসিপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া যাবে না। সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকবে না। যারা সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেবে জনগণ তাদের বেছে নেবে।’

তিনি বলেন, ‘হাসিনাসহ খুনিদের বিচারে অন্তর্বর্তী সরকার পিছুপা হলে জনগণ আপনাকে ক্ষমা করবে না।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ডাকসুর প্রতিনিধিরা এখন পর্যন্ত একটি সমস্যারও সমাধান করছে না। তারা জামায়াতের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। আমরা বলবো, ছাত্ররা আপনাদের নিয়োগ দিয়েছে, জামায়াত দেয়নি। তাই শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও অবস্থান নিলে আপনাদের তারাই নামিয়ে দেবে।’

তিনি বলেন, ‘সেনা কর্মকর্তাদের সাব জেলে রেখে ও এসি বাসে ট্রাইব্যুনালে এনে বৈষম্য করা হয়েছে। তাদের অন্য আসামিদের মতো আনতে হবে। তাদের বিচার সম্পন্ন করে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে হবে। কারণ তারা ইলিয়াস আলীসহ অসংখ্য মানুষকে গুম করেছে। ডিজিএফআইকে সংস্কার করতে হবে। নির্বাচনে তারা কোনও ইঞ্জিনিয়ারিং করলে আমরা রুখে দেবো।’ তিনি শাপলা প্রতীক প্রশ্নে নির্বাচন কমিশনের নির্লিপ্ততার সমালোচনা করেন।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি