৩০০ আসনেই শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে এনসিপি: নাহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ নভেম্বর ২০২৫, ২১:৫৬আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ২১:৫৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল। এক্ষেত্রে সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নেওয়া হবে। এ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। যারা নতুন নেতৃত্ব ও নতুন বাংলাদেশ চান, তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।

নির্বাচন কমিশনে এনসিপির নিবন্ধন ও শাপলা প্রতীক পাওয়া মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। 

নাহিদ বলেন, এই নিবন্ধন লাভ করতে গিয়ে আমাদের অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে। আমরা শাপলা প্রতীক বরাদ্দ চাইলেও কমিশন দেয়নি। তাই তাদের সঙ্গে আমাদের এক ধরনের ঠাণ্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। অবশেষে আমরা শাপলা কলি প্রতীক পেয়েছি। যারা এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অভিনন্দন জানাই। 

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে সারা দেশে জুলাই পদযাত্রা করেছি। সেখানে মানুষ আমাদের স্বতঃস্ফুর্ত সমর্থন দিয়েছে। আশা করি জাতীয় নির্বাচনেও দেশবাসীর বিপুল সমর্থন পাবো।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি