মিরপুরে এনসিপির আনন্দ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৫, ২১:৩৪আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ২১:৩৪

শাপলাকলি প্রতীক পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট প্রদক্ষিণ করে মিরপুর-১ বাসস্ট্যান্ড হয়ে সরকারি বাংলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে শাপলাকলি প্রতীক সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ঢাকা-১৪ আসন থেকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করার আহ্বান জানান মিরপুরের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা।

এ সময় এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাওয়ার আনন্দকে স্মরণীয় করে রাখতে ঢাকা মহানগর উত্তর জোনের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়েছে। আশা করি আগামী নির্বাচনে শাপলাকলি প্রতীকে জয়ী হয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।’

মিছিলে আরও উপস্থিত ছিলেন-এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম, মহানগর সমন্বয় কমিটির সদস্য সরদার আমিরুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আসাদ ভূঁইয়া, এনসিপির শাহ আলী থানার প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম রানা, মিরপুর মডেল থানার প্রধান সমন্বয়কারী তানভির আহমেদ, কাফরুলের প্রধান সমন্বয়কারী সাব্বির সাকির, পল্লবী থানার প্রধান সমন্বয়কারী রেহেনা আক্তার রুমা প্রমুখ।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
সরকার উল্টো পথে হাঁটছে: আখতার হোসেন
কীভাবে চলছে অন্তর্বর্তী সরকারের সময়ে নিবন্ধিত ১৪ রাজনৈতিক দল
কথা বলার জায়গা ও গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক